বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া কনভেনর
সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে
বান্দরবানে জেলা ক্রীড়া অফিস পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর কাজী নিরুতাজ বেগম।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শন শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত আনন্দ উৎসব অনুষ্ঠানে পুরষ্কার বিতরন করেন তিনি।
বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি,কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা,ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু, বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক,সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদন: Pahar Barta
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



