মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন

সংবাদ থেকে
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে একাডেমির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।
একাডেমির পরিচালক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল এবং মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাব্বি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗