১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দামুড়হুদা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সূত্র: Meherpur Pratidin / রাজনীতি

সংবাদ থেকে

সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৩ নং ওয়ার্ড বিএনপি।

বুধবার বিকেল ৪টার দিকে হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জয়রামপুর স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, হাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত আবু হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,মোঃ সজল আকতার (নুর সালাম)চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি জিয়া মঞ্জ। উপজেলা জিয়া স্মৃতি সংসদ সভাপতি মোঃ তরিকুল ইসলাম রানা, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর