১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মিরসরাইয়ে অভিযানে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

‎চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।

‎বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযান পরিচালনায় সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।

তানভীরুল কাদের বলেন, বালু উত্তোলনের ইজারা না থাকা স্বত্বেও একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি উত্তোলিত আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর