ফুলবাড়ীতে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশের পূর্বে উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



