আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে জেলা যুবদলের শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব বলেন- বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সারা দেশের মতো জামালপুরেও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗