চবির হীরকজয়ন্তীতে প্রাক্তনদের ঢল, ছয় দশকের স্মৃতিতে মুখর ক্যাম্পাস

সংবাদ থেকে
ছয় দশকের পথচলার স্মৃতি, প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ আর বর্তমানদের উচ্ছ্বাসে বুধবার দিনভর অন্য রকম সাজে সেজেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসবকে ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের এক মিলনমেলায়।
বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗