19 November 2026, 07:46 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ময়মনসিংহে নিরাপত্তায় পুলিশ সুপারের বিশেষ মহড়া

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

ময়মনসিংহ নগরীজুড়ে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরহস্তে প্রতিহত করতে মাঠে নেমেছে জেলা পুলিশ।

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সরাসরি দিকনির্দেশনা ও নেতৃত্বে পুরো শহরজুড়ে পুলিশের বিশেষ মহড়া ও নিরাপত্তা টহল পরিচালিত হয়েছে। শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা মাঠে সক্রিয় রয়েছেন।

​পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই নিরাপত্তা কার্যক্রমে তাঁর সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল্লাহ্ আল্ মামুন, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending