৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
সূত্র: Jamalpur News24 / অপরাধ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুর পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো. সাব্বির হোসেন (শেরপুর জেলার ভাগলঘর গ্রামের আব্দুল বারীর ছেলে), মো. রমজান মিয়া (শেরপুর জেলার চরপক্ষিমারী ডাকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে) এবং মো. সুলতান মাহমুদ (জামালপুরের বেলটিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে)।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



