যুবদলের ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
রাকিব আওয়াল পাপুল,শেরপুর: সারাদেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অন্যায় ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা এবং সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




