21 November 2026, 06:44 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ

Source: Dainik Purbokone / International

সংবাদ থেকে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর সব সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স। একই সঙ্গে দ্রুত একজন নতুন ও স্থায়ী সিইও নিয়োগের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন তিনি। এর মধ্যেই রেকর্ড আয় ও মুনাফার খবর দিয়েছে এনভিডিয়া। এই প্রথম এক প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১১৫ বিলিয়ন বা ১১ হাজার ৫০০ কোটি ডলারের সীমা ছাড়িয়েছে।

গত ২৫ অক্টোবর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় হয়েছে ১১৫ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৫৮০ কোটি ডলার; আগের বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফাও দ্বিগুণ হয়ে ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারে উঠেছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে গত প্রান্তিকের ওই সময়টায় হুয়াং কোম্পানিতেই ছিলেন।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এটাই এনভিডিয়ার প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। এর মধ্যে চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগও আছে।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending