পুলিশের চোখের সামনেই টহল গাড়ি চুরি, মিলল কর্ণফুলীতে
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।
গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তারা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি তারা।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗