চবি’র জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

সংবাদ থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জুনায়েত কাউছারকে আহ্বায়ক এবং পঞ্চম ব্যাচের মো. সারোয়ার জাহান খানকে সদস্যসচিব করা হয়েছে। প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটিতে রয়েছেন ২২ জন সদস্য।
সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জিইবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি)। প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জুনায়েত কাউছার।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗