লক্ষ্মীপুরে ৩৫ দিন বিদ্যুৎহীন প্রবাসী পরিবার, বাসায় অবরুদ্ধ

সংবাদ থেকে
হাসান মাহমুদ শাকিল: লক্ষ্মীপুরের রায়পুরে ভবন নির্মাণসহ সম্পত্তি নিয়ে বিরোধে ৩৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় অবরুদ্ধ হয়ে জীবন যাপন করছে এক প্রবাসী পরিবার। এতে সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরোয়া ইউনিয়নের তৃনা গাজী হাওলাদার বাড়ি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুমের বাসায়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনাটি জানান মাসুমের স্ত্রী তাজনেহার আক্তার নিপু।
অভিযোগ রয়েছে, প্রবাসী মাসুমের সঙ্গে তার ছোট ভাই শাহাদাত হোসেনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত ১০ নভেম্বর বিকেলে মাসুমের স্ত্রী নিপু ও তার সন্তানদেরকে মারধর করে শাহাদাত ও তার স্ত্রী আফরোজা আক্তার। এছাড়া মাসুম ও শাহাদাতের যৌথ উদ্যোগে নির্মিত ভবন থেকে নিপুসহ তার সন্ত্রানদেরকে বের হয়ে যেতে বলা হয়। কিন্তু বের না হওয়ায় ভবনের গেট ও জানালায় তালা লাগিয়ে দেন এবং কিছু অংশ ঝালাই করে বন্ধ করে দেওয়া হয়। এরআগে ১৫ অক্টোবর তাদের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একইদিন রাত সাড়ে ১২ টার দিকে শাহাদাত ও তার স্ত্রী এসে নিপুর বাসার দরজায় তালা লাগিয়ে দেয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-কল করলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল ঘটনাস্থলে গিয়ে দরজার তালা খুলে দেয়। ওই দিন থেকে ৩৫ দিন বিদ্যুহীন অবস্থায় বাসার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রবাসী মাসুমের স্ত্রী ও সন্তানরা। অভিযোগ উঠেছে তাদেরকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗