ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি নিয়ে উধাও চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলীতে
সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে গিয়েছিলেন তিন পুলিশ সদস্য। এ সময় সড়কের পাশে রেখে যাওয়া পুলিশের টহল পিকআপ ভ্যানটি নিয়ে উধাও হয়ে যায় এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, নকল চাবি ব্যবহার করে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। পরে তিন ঘণ্টার অভিযানে গাড়িটি উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। দুপুরে তারা গাড়িটি জেলা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্ক করে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাওয়া শেষে ১০ মিনিট পর ফিরে এসে দেখেন, নির্ধারিত জায়গায় গাড়িটি নেই।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



