21 November 2026, 08:35 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তারা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার খেয়ে এসে নির্ধারিত স্থানে গাড়িটি আর দেখতে পাননি তারা। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। খোদ পুলিশ লাইনসের সামনে থেকে দিন-দুপুরে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে অভিযানের একপর্যায়ে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending