21 November 2026, 10:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মহেশখালীতে টমটমের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

কক্সবাজারের মহেশখালীতে টমটমের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিমা নোনাছড়ি এলাকার আইয়ুব আলীর মেয়ে এবং আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি টমটম তানজিমাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা ঘাতক টমটমটি আটক করে।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending