20 November 2026, 22:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সিডিএ’র দ্বিতীয় দফা অভিযানে শতভাগ দখলমুক্ত আগ্রাবাদের ‘বালুর মাঠ’

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

বেঁধে দেওয়া দুই দিনের সময়সীমা শেষ হওয়ার পরপরই নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১.৭৩ একরের আবাসিক প্লটটি সম্পূর্ণ দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। আজ বুধবার (১৮ নভেম্বর) চউকের ভ্রাম্যমাণ আদালত পুনরায় অভিযান চালিয়ে প্লটটিতে থাকা অবশিষ্ট অবৈধ স্থাপনা গুলোও গুঁড়িয়ে দেয়। এর মাধ্যমে দীর্ঘদিনের দখল দারিত্বের অবসান ঘটে এবং সম্পূর্ণ প্লটটি অবৈধ স্থাপনা মুক্ত হয়।

গত রবিবার (১৫ নভেম্বর) চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নির্দেশনায় বালুর মাঠে প্রথম দফায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। সেদিন পে-লোডার দিয়ে মাঠের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা অধিকাংশ অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে মানবিক দিক বিবেচনা করে সে সময় ‘চৌধুরী সুপারশপের’ মালামাল এবং ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুম সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ দুই দিনের সময় বেঁধে দিয়েছিল।

নির্ধারিত সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আজ বুধবার চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের নেতৃত্বে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পে-লোডার ব্যবহার করে অননুমোদিত চৌধুরী সুপারশপ এবং এমিগো স্পোর্টস সেন্টার সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে পুরো ১.৭৩ একরের প্লটটি এখন শতভাগ অবৈধ দখলমুক্ত হলো।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending