১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নৈরাজ্য ও লকডাউন প্রতিরোধে খুলনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্য এবং লকডাউন প্রতিরোধে খুলনায় মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকা-ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নাশকতা ও লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর