21 November 2026, 00:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রূপসায় এনসিসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং অনুষ্ঠিত

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি : এনসিসি ব্যাংক খুলনা শাখা কর্তৃক আয়োজিত স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং ও শিক্ষার্থীদের সচেতনামুলক অনুষ্ঠান গতকাল ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে মোট ৬০০ জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পিঠাভোগ ডিজিসি ও পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা উল বারী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মাদ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইনান্সিয়াল ইনক্লুশন সেল এর জনাব মোঃ আনিসুর রহমান মজুমদার, রিজিওনাল হেড প্রবীর কুমার সাহা, ও এনসিসি ব্যাংকের, খুলনা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম।

এছাড়া অত্র বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয়ের উন্নয়ন কর্মী মোঃ জাবেদ হোসেন মল্লিক, আছাফুর রহমান মোড়ল, এসএমএ মালেক, মোঃ মিকাঈল বিশ্বাস, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধু মঙ্গল মল্লিক, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার শিকদার বক্তৃতা প্রদান করেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending