দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতের দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে: প্রধানমন্ত্রী

সংবাদ থেকে
দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
বুধবার জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানান।
দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে সম্পূর্ণ সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে আসবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


