চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

সংবাদ থেকে
চন্দনাইশে মধ্যরাতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ১৭ নভেম্বর) দিবাগত রাতে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক পদক্ষিণ করে । বিক্ষোভ মিছিলে ব্যানার, মশাল নিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই।’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। এইসব স্লোগান দিতে শোনা যায়।
এদিকে আজ বুধবার ( ১৮ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশ সদরের শাহ্-আমিন পার্কের সামনে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহাজনঘাটা এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠন থেকে একইভাবে অবস্থান করতে দেখা যায়।
এদিকে রাত ৯ টায় গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বরে ছাত্রদল নেতা এস.এম আমিনুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর নুরুল কবির, ছাত্রদল নেতা যথাক্রমে ইরফান সাদ্দাম, ইসমাইল হোসেন, আরিফুল ইসলাম সম্রাট, মো. ছোটন, মো. ইমরান, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, জামাল উদ্দিন, মো. ইরফান প্রমূখ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗