কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪; চালক আটক
Source: Suprobhat Bangladesh / Politics

সংবাদ থেকে
কর্ণফুলীতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাসের ধাক্কায় ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলীয় নেতারা। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ১৪ জন নেতাকর্মী আহত হন।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗