20 November 2026, 06:52 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামে এক নারীসহ চারজন আহত হয়েছেন। এর মধ্যে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending