21 November 2026, 09:43 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি অভিযোগ ॥ আমলে নিল আদালত

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১)/২৫(ঘ) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি, হবিগঞ্জকে।

আদালত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ওঠে। বিষয়টি আমলে নিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। আদালতের নির্দেশনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয়, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মানুষের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। এ স্টেশন দিয়ে ঢাকা-সিলেট রেলপথে পারাবত, জয়ন্তিকা, কালনী ও উপবন এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রেলপথে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এ স্টেশন ব্যবহার করেন।

অভিযোগ রয়েছে, প্রতিদিন সকাল ৮টায় অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেক যাত্রী নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন না। বিশেষ করে টিকিট নির্বাচনের পর পেমেন্টের ধাপে বারবার ওয়েবসাইট রিফ্রেশ করার নির্দেশনা আসায় অনেক সময় টিকিট হাতছাড়া হয়ে যায়।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending