নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ
সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে
এটিএম সালাম/ আলমগীর মিয়া/ ছনি চৌধুরী/ নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। তবে আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুড়ে গেছে শাখাটির সামনের ডিজিটাল সাইনবোর্ড।
গতরাত দুইটার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে গেলে ওই ব্যক্তি আবারও সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗