21 November 2026, 08:34 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ বাহুবলে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে মো. ইব্রাহীম নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ ডুবাঐ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. ইব্রাহীম (পিতা: গিয়াস উদ্দিন) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। ঘটনার দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদ।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending