21 November 2026, 07:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

লাখাইয়ে আমন ধান সংগ্রহ শুরু লটারিতে নির্বাচিত ২২০ কৃষক

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬ শুরু হয়েছে। লটারির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২২০ জন কৃষককে ধান সরবরাহের জন্য চূড়ান্ত করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রতি কেজি ১৪ টাকা (মণপ্রতি ১,৪০০ টাকা) দরে মোট ৪৩৪ টন আমন ধান সংগ্রহ করা হবে। সরকারি অ্যাপের মাধ্যমে এই কার্যক্রমে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২,২৭৭ জন কৃষক আবেদন করেছিলেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে চূড়ান্ত তালিকায় থাকা ২২০ জন কৃষককে ধান সরবরাহের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত এসব কৃষকের প্রত্যেকে খাদ্য গুদামে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন। আজ শুক্রবার (১৯ নভেম্বর) থেকেই তারা নির্ধারিত খাদ্য গুদামে ধান সরবরাহ শুরু করতে পারবেন।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending