আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান

সংবাদ থেকে
ঢাকা: চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এমনকি তিনি নিজেও যদি চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকেন, তবে তাকেও যেন কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে দায় এড়ানোর ঠেলাঠেলি চলছে।’ তিনি স্পষ্টভাবে বলেন, ‘চাঁদাবাজি যে-ই করুক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না এবং সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নিতে হবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗