21 November 2026, 02:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দেড় হাজার বছরের ইতিহাস-এতিহ্যের সাক্ষী ‘আয়া সোফিয়া’

Source: Sarabangla / International

সংবাদ থেকে

তুরস্ক: ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকা। সেখানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া। এটি শুধু একটি স্থাপনা নয়, প্রায় দেড় হাজার বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, সাম্রাজ্যের উত্থান-পতন এবং সভ্যতার রূপান্তরের জীবন্ত সাক্ষী। বাইজেন্টাইন সাম্রাজ্যের গির্জা, অটোমান সাম্রাজ্যের মসজিদ এবং আধুনিক তুরস্কের জাদুঘর ও পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের ইতিহাস—সব মিলিয়ে আয়া সোফিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা।

ইস্তাম্বুলের ব্যস্ত পর্যটনকেন্দ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটির বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার, প্রাচীন দেয়াল, মার্বেলের স্তম্ভ এবং অভ্যন্তরের শিল্পকর্ম দর্শনার্থীদের সহজেই মুগ্ধ করে। বাইরে থেকে এর স্থাপত্য যেমন দৃষ্টিনন্দন, ভেতরে প্রবেশ করলে তেমনি অনুভূত হয় ইতিহাসের গভীরতা।

আয়া সোফিয়ার বর্তমান স্থাপনাটি নির্মিত হয় ৫৩৭ খ্রিষ্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের শাসনামলে। এর আগে একই স্থানে দুটি গির্জা নির্মিত হয়েছিল। কিন্তু, সেগুলো অগ্নিকাণ্ড ও রাজনৈতিক সংঘাতের কারণে ধ্বংস হয়ে যায়। তৃতীয় স্থাপনাটি নির্মাণের মাধ্যমে সম্রাট জাস্টিনিয়ান এমন একটি স্থাপত্য তৈরি করতে চেয়েছিলেন, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি, সমৃদ্ধি ও ধর্মীয় মহিমার প্রতীক হয়ে থাকবে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending