রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ

সংবাদ থেকে
রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু করবেন আদালতের প্রধান বিচারপতি ইউজি ইওয়াসাওয়া।
প্রতিবেদনে বলা হয়, গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এ রায় দেওয়া হবে। এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল। অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের জেরে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসারও নয় বছরের বেশি সময় পেরিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তকারীদের তথ্যমতে, ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন করে আসা এসব মানুষ যুক্ত হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

