চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর চাঁদপুরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক সময়ে শহরের জেটি রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যাক্ত কক্ষ এবং ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথকভাবে এই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রথমে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗