ফের কমল স্বর্ণের দাম
সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫২ টাকা কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৯২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। নতুন মূল্য কার্যকর হওয়ায় প্রতি ভরিতে ক্রেতাদের ১ হাজার ৪৫২ টাকা কম দিতে হবে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ৩৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৫ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


