20 November 2026, 23:31 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মেহেরপুরের বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাসের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

Source: Meherpur Pratidin / Politics

সংবাদ থেকে

মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের মা মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেঞ্জির, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোত্তাসিম বিল্লাহ মুত, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল হক কালু, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending