রোহিঙ্গা গণহত্যা মামলায় আজ আইসিজের রায়, তাকিয়ে বাংলাদেশও
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ এই রায়ের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের দ্য হেগে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু হওয়ার কথা। এতে ৯০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

