২০ নভেম্বর ২০২৬, ১১:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পুলিশের গাড়ি চুরি করা যুবক গ্রেপ্তার, পালিয়েছিল নাশকতা ঘটাতে!

সূত্র: Suprobhat Bangladesh / অপরাধ

সংবাদ থেকে

পুলিশের গাড়ি, তাও আবার টহল ভ্যান! দুপুরে পুলিশ সদস্যদের চোখের আড়াল হতেই সেটি নিয়ে উধাও এক ব্যক্তি। ঘটনাটি নিছক গাড়ি চুরি নয়, এর পেছনে ছিল নাশকতার উদ্দেশ্য, এমনটাই দাবি পুলিশের। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশের জালে ধরা। কয়েক ঘণ্টার ব্যবধানে গাড়ি উদ্ধার, এরপর শনাক্ত করে গ্রেপ্তার করা হয় রুবেল (৪০) নামের ওই ব্যক্তিকে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল। পুলিশের ভাষ্য, রুবেলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর