আ. লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা দমনের দাবি এনসিপি’র

সংবাদ থেকে
ঢাকা: আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা, মানুষ পুড়িয়ে হত্যা, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনাকে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র উল্লেখ করে এসব নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় এনসিপি।
বিবৃতিতে দলটি অভিযোগ করে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন ও পরিচালনা ভারতের মাটি থেকে করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



