২০ নভেম্বর ২০২৬, ১৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কমল ইউরো-পাউন্ডের দর, অপরিবর্তিত ডলার-রুপি

সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে

টাকার বিপরীতে আজ ইউএস ডলার, ভারতীয় ও শ্রীলঙ্কান রুপির বৈদেশিক মুদ্রার বিনিময় হার অপরিবর্তিত থাকলেও ব্রিটিশ পাউন্ড, ইউরো ও ক্রোনাসহ প্রায় অধিকাংশ বৈদেশিক মুদ্রার দর কিছুটা কমে লেনদেন হচ্ছে। এর ফলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো, আমদানি ব্যয় এবং বিদেশ ভ্রমণের খরচে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে ওয়েবসাইটে বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

এদিন এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৬ টাকা ৮৮ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ০১ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৭৯ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ০৭ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ২৬ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭০ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর