আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাশকতায় ‘টোকাই-কিশোর গ্যাং’: শাহাদাত
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেই, ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে নাশকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে।”
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗