অ্যানিমেটেড সিরিজের মাধ্যমে ৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে ‘হারপিক’

সংবাদ থেকে
আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে শিশুদের জন্য ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানানো হয়। একই সঙ্গে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের বিশ্ব টয়লেট দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’ সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗