লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৪০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা স্পেকট্রা প্রাইম কেমিক্যালসের ২৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের লেনদেন হয়েছে ২১ কোটি ৮০ লাখ টাকার।
এছাড়া, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

