সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৭৪৬ কোটি
সংবাদ থেকে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। তবে ডিএসই-৩০ ও শরিয়াহ সূচক কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৩০২টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ১ হাজার ৫৫৪টি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

