২০ নভেম্বর ২০২৬, ২১:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ

সূত্র: Dhaka News24 / খেলা

সংবাদ থেকে

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই চাপে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের গতির ঝড়ে দিশেহারা টাইগার ব্যাটাররা। মাত্র সাত বলের ব্যবধানে এক রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ১১ রানে বিদায় নেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। মার্কো ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান তানজিদ। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগে রিকেলটনের গ্লাভসে গিয়েছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের ওভারের প্রথম বলেই ইয়ানসেনের শিকার হন তানজিদ। ৪ রানেই থামে তার ইনিংস।

নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। ১ রান করে তিনি রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারাল দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর