শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বৈঠকে বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান। এ ছাড়া পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, এ কে আজাদ, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান ও আবদুল হাকিম উপস্থিত ছিলেন।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

