শীতের বাজারে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার , রুম হিটার ও কেটলি

সংবাদ থেকে
শীত মৌসুমকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। নতুন পণ্যের তালিকায় রয়েছে ওয়াইফাই ও ভয়েস কমান্ডে পরিচালনাযোগ্য স্মার্ট গিজার, বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক কেটলি এবং গরম-ঠান্ডা দুই ধরনের বাতাস সরবরাহে সক্ষম কম্বো রুম হিটার।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

