সৈয়দ মীর নিসার আলী তিতুমীর

সংবাদ থেকে
ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, যিনি ইতিহাসে ‘তিতুমীর’ নামেই সমধিক পরিচিত। অত্যাচারী জমিদার, নীলকর ও ব্রিটিশ খ্রিস্টান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক-প্রজাদের সংগঠিত করে তিনি যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা আজও মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস।
তিতুমীর ১৭৮২ সালের ২৭ জানুয়ারি (বাংলা ১১৮৮ সনের ১৪ মাঘ) বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চাঁদপুর (মতান্তরে হায়দারপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মায়ের নাম আবিদা রোকাইয়া খাতুন। তাদের পূর্বপুরুষ সৈয়দ শাহাদাত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন এবং পরবর্তীকালে দিল্লির সুলতানের কাছ থেকে ‘মীর ইনসাফ’ খেতাব লাভ করেন। শিশুকালে কঠিন অসুখে পড়ে তিতুমীর অত্যন্ত তিক্ত ঔষধ হাসিমুখে পান করতেন বলে পরিবারের সদস্যরা আদর করে তাকে ‘তেতো’ বা ‘তিতা মিয়া’ বলে ডাকতেন। এই আদুরে ডাক থেকেই কালক্রমে ‘তিতুমীর’ নামের উৎপত্তি হয়।
গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা শেষে তিতুমীর স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হন। আঠারো বছর বয়সেই তিনি পবিত্র কুরআনের হাফেজ হন এবং হাদিস, ইসলামি আইনশাস্ত্র, দর্শন ও আরবি-ফারসি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি তিনি শরীরচর্চা, কুস্তি, লাঠিখেলা ও অসিচালনায় অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন এবং একজন খ্যাতিমান পালোয়ান হিসেবে পরিচিতি লাভ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗