20 November 2026, 22:05 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি ঋণ, জাবেদের ১৫ বছর, স্ত্রী রুখমিলার ১০ বছর কারাদণ্ড

Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। মামলায় সাইফুজ্জামান ও রুখমিলা জামানসহ মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন মামলার ১৯ আসামি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। সকাল সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন।

মামলার এজাহার ও দুদকের অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। আরামিট গ্রুপের মালিক সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মালিক দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এরপর জাল নথিপত্র তৈরি করে চট্টগ্রামে ইউসিবির পোর্ট শাখা থেকে প্রতিষ্ঠানটির নামে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

Original report: Chattogram Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending