20 November 2026, 09:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

Source: Dhaka News24 / International

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং এই দুই নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।

এদিকে বুধবার রাতে শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিনকে করমর্দন করে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুই নেতার শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending