21 November 2026, 03:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কমলগঞ্জের শমশেরনগর বাজারে কৃষি বিপণন আইনে অভিযান, তিন মামলায় নগদ টাকা জরিমানা

Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৯ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহফুজুল হক অমি। অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক), ১৯(১)(ঙ) ও ১৯(১)(চ) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি মামলা দায়ের করা হয়।

অভিযানে একটি মুদির দোকানে মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে অপর একটি মুদির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending