১৩ অক্টোবর ২০২৬, ১৪:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প

সূত্র: Suprobhat Bangladesh / স্বাস্থ্য

সংবাদ থেকে

দেশবরেণ্য চিকিৎসক ও গবেষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মৃতি ধরে রাখতে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে স্মরণসভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প। আগামী ২৩ অক্টোবর তাঁর স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান এ কে বি সি ঘোষ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে ‘অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মেমোরিয়াল হেলথ ক্যাম্প-২০২৬’।

প্রয়াত এই চিকিৎসকের কর্মজীবন, গবেষণা ও চিকিৎসাক্ষেত্রে অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর পরিবারের উদ্যোগে প্রতিবছর এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান। তিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দেশে-বিদেশে পরিচিত ছিলেন। ম্যালেরিয়া চিকিৎসা এবং সংক্রামক রোগ নিয়ে গবেষণায় তাঁর অবদান চিকিৎসা অঙ্গনে প্রশংসিত হয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর